Followers

Thursday, 6 August 2020

দোষ

 

দোষ

আমরা সকলেই দোষ খুঁজি।অন্যের দোষ খুঁজি। কিন্তু আসলে চিন্তা করে দেখেছেন কী সবকিছুতে দোষ কার? দোষ আসলে আমার,আপনার,সবার। একটু চিন্তা করে দেখুন তো যে অপরাধ করছে দোষ কি শুধু সেই অপরাধীর? নাকি সাধারণ জনগণেরও? আসলে সন্ত্রাসবাদ বলেন সকল দোষই জনগনের।

শহরের ড্রেন ব্যবস্থার ঝামেলা থেকে শুরু করে বর্তমানের কিশোর অপরাধারীর কথাই বলেন সব কিছুর মধ্যেই আমরা সরকার এর দোষ খুঁজি। আসলে দোষ যে সরকারের নেই তা নয়।(আমি এখানে সরকার বলতে জনগণের ভোটে নির্বাচিত সবাইকে বুঝাচ্ছি)। তারপরেও সরকারের থেকে বেশী সাধারণ মানুষেরই দোষ বেশী। বাংলাদেশ একটি গনতান্ত্রিক দেশ। এখানে জনগণের মূল্যই সবথেকে বেশি।জনগনের ভোটেই সরকার নির্বাচিত হয়।এখন নির্বাচনের সময় কোথাও কোনো ধরনের ভোট চুরি হলে আমরা যদি সবাই মিলে যাই তাহলে তো আর সেই চুরিটা হয় না। এখন কথা হচ্ছে আমরা তো সেখানে যাব না,কার কী আসে যায়?আমরা শুধু বলে দিব উটকো ঝামেলায় জড়িয়ে কোনো লাভ নেই।কিন্তু পরে বলব সরকারের দোষ।

একটা কথা আমরা কেউই চিন্তা করি না প্রভাবশালী লোক দেশের বিশ কোটি মধ্যে কয়েক কোটি হতে পারে,আর বাকী সবাই সাধারণ জনগণ।ভুল করেও যদি কেও কোনদিন এই সম্পর্কে কিছু বলে তাহলে সবাই মিলে তাকে থামিয়ে দেই।

এখন আসি সন্ত্রাসবাদ এবং কিশোর অপরাধীদের কথায়। একটি সমাজে যেমন খারাপ মানুষ আছে,তেমনি কিছু ভালো মানুষও আছে।এই সমাজের প্রভাবশালীদের ছায়ায় ধীরে ধীরে কিছু অপরাধী গড়ে ওঠে। এই সকল অপরাধীর অপরাধ করার জন্য দরকার হয় সাধারণ মানুষ এর ভয়।একটি জিনিস আমরা লক্ষ্য করলেই দেখব একজন সন্ত্রাসী ততদিনই অপরাধ করে যতদিন না নতুন কোনো অপরাধী পুরান অপরাধীর থেকেও বড় কোনো অপরাধ করে সেই অপরাধীর সম্পর্কে আমাদের মনে নতুন কোনো ভয় না জন্ম দেয়। আমরা যত বেশী ভয় পাব তাতে তাদের তত বেশী লাভ। আমরা সাধারণ জনগণ চাইলেই একসাথে হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। কিন্তু আমরা তা করব না।উল্টো কেউ যদি তাদের বিরুদ্ধে কোনো কথা বলে তাহলে বেয়াদব বলে চালিয়ে দেয়। এই কারনেও অনেকে কথা বলে না।

এখন আসি বর্তমানের শহরের পানির ড্রেন এর অবস্থায়। শহরের জলাবদ্ধতার পেছনেও আমরা অনেকটা দায়ী।আমরা যেখানে সেখানে প্নাস্টিক,পলিথিন ইত্যাদি ফেলে দেই,যা পরে ড্রেনে পরে। আমরা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় প্যাকেট জাতীয় দ্রব্য রাস্তায় ফেলে দিই। আসলে তা কখনোই উচিত না।

                              শেষ কথা  অপরের দোষ না খুঁজে আমাদের নিজের দোষ খুঁজা উচিত।আর প্রত্যেকটি অপরাধেই আমাদের রুখে দাঁড়ানো উচিত।

No comments:

Post a Comment

দেশের মাটি

  আমার জন্ম হয়েছিল চাঁদপুর জেলার মতলব থানার ছোটদূর্গাপুর গ্রামে।আমি যখন ৩য় শ্রেণীতে পড়ি তখন ঢাকা চলে এসেছিলাম।আমার যতটুকু মনে পড়ে আমি যা কিছ...